শিল্পখাত এবং শিক্ষাখাতে সমন্বয় করার আহবান ডিজিটাল মেলায়
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন “শিল্পখাত এবং শিক্ষাখাতে সমন্বয়হীনতা রয়েছে। এ সংকট নিরসনে শিল্পখাতকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। শিল্প দক্ষতা কাউন্সিল গঠন এ সমস্যা সমাধানে উপযোগী হতে পারে।
বৃহস্পতিবার ডিজিবাংলা বাংলাদেশ মেলার প্রথম দিন অনিুষ্ঠিত সেমিনারে এমন আহ্বান জানিয়েছেন বক্তারা।
সেমিনারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার মন্তব্য করেন “ স্মার্ট বাংলাদেশ বিনির্মানের জন্য দরকার স্মার্ট তরুণ ।তাই শিশু থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রচলিত শিক্ষার মধ্যে প্রযুক্তির অন্তর্ভূক্তি অপরিহার্য।
বিটিআরসির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশের একটি জনসংখ্যা সম্পুর্নভাবে অদক্ষ হওয়ায় তারা আয় বৈষম্যের শিকার। দক্ষ জনশক্তির অভাবে ভারতীয় এবং ফিলিপিনের নাগরিকরা বাংলাদেশে গুরুত্বপূর্ন খাতে দায়িত্বপালনের মাধ্যমে প্রতি বছর প্রায় তেত্রিশ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মূদ্রা হিসেবে আয় করে। অপরদিকে বাংলাদেশের সমস্ত প্রবাসীদের আয়ের মাধ্যমে প্রতি বছর ষোলো বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স হিসেবে আয় করে।” এ সমস্যা সমাধানের জন্য তিনি কতগুলো প্রস্তাবনা দিয়েছেন। তার মতে সবচেয়ে গুরুত্বপুর্ন শিক্ষা খাতে পরিবর্তন আনা।
বিটিআরসি’র কমিশনার মুশফিক মান্নান চৌধুরী মূল বক্তা হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, দক্ষ জনশক্তি তৈরী এবং শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালে রূপান্তরের নির্দেশনা থাকতে হবে । বলেন “বাংলাদেশ এক্রেডিটেশন কাউন্সিল ভোকেশনাল লেভেল থেকে পিএইচডি লেভেল পর্যন্ত একটি কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক তৈরী করেছে।আইওটি, ভার্চুয়াল রিয়েলিটি, স্টেম,ব্লকচেইন ইত্যাদি প্রযুক্তিকে শিক্ষা খাতে যুক্ত করার পরামর্শ দেন। ব্লকচেইনকে শিক্ষাখাতে যুক্ত করার মাধ্যমে ভূয়া সার্টিফিকেট প্রতিরোধ করা সম্ভব বলেন জানান বিটিআরসির কমিশনার।
বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন “আমাদের দেশের সদ্য স্নাতক পাশ করা ছাত্ররা প্রযুক্তি খাতে অবদান রাখার মতো উপযুক্ত নয়। প্রায় পচানব্বই শতাংশ চাকুরীপ্রার্থীরা অনভিজ্ঞ যেখানে প্রতিটি খাতে চাকুরীদাতাদের মূল আগ্রহ থেকে সর্বনিম্ন দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন চাকুরীপ্রার্থী। দক্ষ জনবল তৈরিতে শিক্ষামন্ত্রনালয় কে ভূমিকা রাখার জন্য তিনি আহবান জানান তিনি। তিনদিনব্যাপী এই মেলায় মোট ৮টি বিষয়ের ওপর প্রবন্ধ এবং আলোচনা হবে। দ্বিতীয় দিন মোট চারটি বিষয়ের ওপর আলোচনা এবং প্রবন্ধ উপস্থাপন হবে।





